
মু: মুস্তাকিম হুসাইন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
বিএনপির প্রার্থীদের আবেদনের প্রেক্ষীতে আরও চারটি সংসদীয় আসনের ব্যালট, ফলাফল ও অন্যান্য সামগ্রী প্রশাসনিক হেফাজতে নেওয়ার আদেশ নিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট আসনের বিএনপি প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ আজ এই আদেশ দেন।
অভিযোগকারী বিএনপির ৪ প্রার্থী হলেন, কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের মো. শরীফ উদ্দিন।
এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ গঠন করে এসব আবেদনের শুনানি চলছে।
অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে ৭ টি ও জামায়াতের পক্ষ থেকে ৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST