নিউজ এডিটর
২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদ্য সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে নাজেহাল করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃসদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।আদিলুর রহমান খান নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যেতে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কর্মকর্তারা ভ্রমণের বিষয়ে প্রয়োজনীয় প্রশ্ন করেন।সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সাবেক কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সম্পদের হিসাব না দেওয়া এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় দেশত্যাগের আশঙ্কা তৈরি হয়েছিল। এ প্রেক্ষাপটে বিমানবন্দরে নিয়মিত যাচাই–বাছাই আরও জোরদার করা হয়েছে। দায়িত্বশীল সূত্রের ভাষ্য, যেকোনো ভিআইপি বা সাবেক দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে।আদিলুর রহমান খান নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার কথা জানালে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়।পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল সাংবাদিকদের বলেন, “ঘটনা সে রকম কিছু নয়। তিনি ইমিগ্রেশনের যাবতীয় কাজ সম্পন্ন করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।”আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, দেশের স্বার্থে ও জনআস্থার প্রশ্নে বিমানবন্দরে নিয়মিত তদারকি ও যাচাই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তাদের মতে, স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াই স্বাভাবিক এবং তা প্রশাসনিক দায়িত্বের অংশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST