গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ মার্চ ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাঘিয়া ও আহাকী এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে পরিচালিত অভিযানে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কোনাবাড়ী থানার আমবাগ এলাকার বাসিন্দা আবু হানিফ (৪৫)। তিনি পেশায় একজন মাটি ব্যবসায়ী।

ওই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার বাঘিয়া ও আহাকী অঞ্চলের ফসলি জমিতে গভীর গর্ত করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। পরে সেই মাটি অন্যত্র জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আবু হানিফকে আটক করা হয়। পরে তাঁকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গাজীপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে জমির স্বাভাবিক গঠন নষ্ট করা এবং কৃষিজমি ধ্বংস করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু মাটি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ‘সব ফাঁস করার’ হুমকির অভিযোগ রাশেদ খাঁনের

লন্ডনে দেখা মিলল সাবেক মন্ত্রী রেজাউল করিমের, রেস্তোরাঁয় ডাব খাওয়ার সময় ছাত্রদল নেতার তোপের মুখে

ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের কোনো সুযোগ নেই, সবার সমান অধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, ৪ জন গ্রেপ্তার

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

১০

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

১১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

১২

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

১৩

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

১৪

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

১৫

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

১৬

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

১৭

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১৮

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১৯

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

২০

Design & Developed by BD IT HOST