টেক্সাসে মলে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৯, বন্দুকধারী নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১০ মে ২০২৩, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেক্সাসে মলে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৯, বন্দুকধারী নিহত

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃটেক্সাসের ডালাসের কাছে একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন৷ সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷শনিবারের এই হামলায় অনেকে আহত হয়েছেন৷ তাদের মধ্যে সাতজন এখনও হাসপাতালে৷ এরমধ্যে তিনজনের পরিস্থিতি গুরুতর৷ডালাস থেকে ২৫ মাইল দূরে অ্যালেন শহরে একটি শপিংমলে স্থানীয় সময় দুপুর ৩:৪৫-এ গুলি চালানোর ঘটনা ঘটে৷অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বন্দুকধারীর হামলা শুরু হয়। পরে ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা গুলির শব্দ পান এবং বন্দুকধারী ও তাঁর মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের গুলিতে বন্দুকধারী নিহত হন। এরপর ওই পুলিশ সদস্য অ্যাম্বুলেন্স ডেকে পাঠান।অ্যালেনের ফায়ার সার্ভিসের প্রধান জোনাথন বয়েড এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁর বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে হামলাকারীসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আহত ব্যক্তিদের মধ্য থেকে দুজন মারা যান।নিহতদের মধ্যে ৫ বছর বয়সী শিশুও আছে।জোনাথন বয়েড আরও বলেন, চিকিৎসাধীন সাতজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অপর চারজন স্থিতিশীল অবস্থায় আছেন। উত্তর টেক্সাস অঞ্চলের স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা মেডিকেল সিটি হেলথ কেয়ারের আওতায় বেশ কয়েকটি ট্রমা সেন্টার আছে। সংস্থার মুখপাত্র জ্যানেট সেন্ট জেমসের বরাতে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, তাঁদের প্রতিষ্ঠানে আটজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের বয়স ৫ থেকে ৬১ বছরের মধ্যে।শহরের ফায়ার চিফ জোনাথন বয়েড বলেন, বন্দুকধারীসহ ৭ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুজন পরে হাসপাতালে মারা যান। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত আছে রাজ্য। এর আগে, শুক্রবার (৫ মে) বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দুজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। মেরিল্যান্ডের অ্যানাপোলিসের সোমারভিল রোডের এক হোটেলের সামনে এ ঘটনা ঘটে। অ্যান আরুন্ডেল কাউন্টি পুলিশ লেফটেন্যান্ট জ্যাকলিন ডেভিস জানান, এক বন্দুকধারী হঠাৎ এক নারী ও এক পুরুষের ওপর সরাসরি গুলি চালায়। তারা ঘটনাস্থলেই মারা যান। এর পরপরই বন্দুকধারী নিজের ওপর গুলি চালান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১০

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১২

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৩

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৪

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৫

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৬

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৭

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৮

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

১৯

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

২০

Design & Developed by BD IT HOST