ঢাকা মহানগরী থেকে বাস কাউন্টার সরাতে ৭ দিন সময় দিল পুলিশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ এপ্রিল ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগরী থেকে বাস কাউন্টার সরাতে ৭ দিন সময় দিল পুলিশ

অনলাইন ডেস্কঃ

ঢাকা মহানগরীর ভেতরে তিনটি বাস টার্মিনাল ছাড়া অন্য স্থানে থাকা আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার রাতে এক গণবিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার কাউন্টার সংশ্লিষ্টদের এ অনুরোধ করেন।

এতে বলা হয়, গণবিজ্ঞপ্তি জারির সাত দিনের মধ্যে ঢাকা মহানগরের ভেতরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহাখালী ও সায়দাবাদ) ছাড়া অন্য কোনো স্থানে কার্যক্রম পরিচালনা করা যাবে না। এজন্য যেসব স্থানে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে সেগুলো স্ব-উদ্যোগে অপসারণ বা উচ্ছেদ করতে হবে।

তা না হলে সড়ক পরিবহন আইনসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী ডিএমপির ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তা না হলে আইন অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (কারাদণ্ড/অর্থদণ্ড/রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালপত্র বাজেয়াপ্ত) নেওয়া হবে।

এ সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন-অবৈধভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং, যাত্রী ওঠানামা করার ফলে মহানগরে অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মহানগরে রাতের বেলাও যানজটের সৃষ্টি হচ্ছে।

যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণ করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST