নিউজ এডিটর
১৬ এপ্রিল ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের গিলংয়ের নিকটবর্তী কোরিও এলাকায় অবস্থিত একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,যা দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিভা এনার্জি পরিচালিত এই শোধনাগারটি অস্ট্রেলিয়ার অবশিষ্ট দুইটি তেল শোধনাগারের একটি এবং এটি দেশের মোট জ্বালানির প্রায় ১০ শতাংশ সরবরাহ করে। বুধবার সকালে আগুনটি ভয়াবহ রূপ নেয়। এর আগে মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ফায়ার রেসকিউ ভিক্টোরিয়া। প্রাথমিকভাবে আগুনের শিখা প্রায় ৬০ মিটার উচ্চতায় পৌঁছে যায় এবং দ্রুত স্থাপনার একটি বড় অংশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে প্রায় ৫০ জন কর্মী উপস্থিত থাকলেও কেউ হতাহত হননি। অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ক্রিস ব্রাউন জানিয়েছেন,এই অগ্নিকাণ্ডের ফলে জ্বালানি উৎপাদনে প্রভাব পড়বে, যা চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়েছে। ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার সহকারী প্রধান অগ্নি কর্মকর্তা মিক ম্যাকগিউনেস বলেন, তরল হাইড্রোকার্বন ও গ্যাসের উল্লেখযোগ্য লিকেজের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। তিনি এটিকে “অত্যন্ত বিপজ্জনক” অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করে জানান, দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও এটি শোধনাগারের ‘মোটর জ্বালানি’ ইউনিটে সীমাবদ্ধ রাখা হয়েছে, যেখানে তরল জ্বালানি ও গ্যাস প্রক্রিয়াজাত করা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। সূত্র:সেভেন নিউজের সৌজন্যে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

২

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৩

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

৪

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৫

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৬

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৭

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৮

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৯

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১০

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২০

Design & Developed by BD IT HOST