নিউজ এডিটর
৫ মে ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে ধলেশ্বরী ও সারী নদীতে অবৈধ ড্রেজারের তাণ্ডব: বিপন্ন ফসলি জমি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসবে বিলীন হচ্ছে কৃষকের শেষ সম্বল ফসলি জমি। ইউনিয়নের হোয়াউরা মৌজার ধলেশ্বরী নদীর মোহনা এবং বালির হাওর সংলগ্ন সারী নদীর পাড়ে দিনরাত চলছে এই অবৈধ কার্যক্রম। এর ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের আবাদি জমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।স্থানীয় সূত্র জানায়, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা আইন অমান্য করে নদীর পাড় ঘেঁষে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছে। এতে করে নদীর পাড়ে ধস নেমে বিঘার পর বিঘা জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বিশেষ করে যেসব জমিতে স্থানীয় কৃষকরা কঠোর পরিশ্রমে ধান, তরমুজ ও হরেক রকমের শাকসবজি চাষ করেন, সেই জমিগুলো এখন ড্রেজারের পেটে চলে যাচ্ছে।ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, জমি হারিয়ে তারাএখন নিঃস্ব হওয়ার পথে।এসময় সাধারণ মানুষের পক্ষ থেকে বারবার মৌখিক প্রতিবাদ জানানো হলেও বালু দস্যুদের হুমকির মুখে তাদের ‘নিরব চিৎকার’ কেবল দীর্ঘশ্বাস হয়েই থাকছে। সারী ও ধলেশ্বরী নদীর এই পয়েন্টে বালু উত্তোলনের ফলে শুধু কৃষি জমিই নয়, বরং নদীর স্বাভাবিক গতিপথও বদলে যাচ্ছে, যা আগামী বর্ষায় বড় ধরনের বন্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।এলাকাবাসীর দাবি, অবিলম্বে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স যেন এই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ ড্রেজার জব্দ করে কৃষি জমি ও সাধারণ মানুষের জীবিকা রক্ষায় দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৩

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৪

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৫

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৬

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৭

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৮

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৯

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১০

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১১

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৪

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৬

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৭

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৮

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৯

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

২০

Design & Developed by BD IT HOST