
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাল খননে অনিযম সহ্য করা হবে না। কৃষকদের পানি প্রবাহের জন্যই জিয়াউর রহমান কে অনুসরণ করেই প্রধান মন্ত্রী তারেক রহমান খাল খননের কার্যক্রম শুরু করেছেন।
তিনি সোমবার বিকাল ৬ টার দিকে সাটুরিয়া উপজেলার গাজিখালি নদীর সংযোগ মুখ থেকে চন্দ্রখালি খাল হয়ে সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের ৬.৯০ কিলোমিটার দৈর্ঘ খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা আরো বলেন, খাল খনন সঠিক সময়ে শেষ করা হবে। কোন শ্রমিকের সংকট পড়বে না বলে দাবী করেন, প্রয়োজনে ধলীয় নেতা কর্মীরা মাটি কাটায় অংশ গ্রহণ করবে।খাল খননে কোন দুর্নীতির প্রশ্নই উঠে না। জিয়ার রহমানের এই খাল খনন কর্মসূচিতে কোন অনিয়ম সহ্য করা হবে না।
পরে তিনি সাটুরিয়া বাস ষ্টান্ডে আফরোজা খানম রিতা এক জনসভায় যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, আমরা আইনের সুশান গড়ে তোলব। আপনারা ৮০ দিনে বুঝতে পেরেছেন আমরা কি কাজ করছি। অনার্স পর্যন্ত নারীদের ফ্রী পড়া শুনার ব্যাবস্থা করা হবে। কোন ভাবে নেতাকর্মীদের বিপদগামী হওয়া যাবে না।
রিতা আরো বলেন, মাদকের বিরুদ্বে কাজ করা হচ্ছে। মাদক নির্মুল করতে হলে, আপনাদের সহযোগীতা দরকার। ১৭ বছরে মৃুল্যবুধ শেষ হয়ে গিয়েছিল। চাদাবাজী ও দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে সকলের।
আফরোজা খানম রিতা আরো বলেন, প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জামায়াত ও এনসিপি, বিএনপির দলীয় নেতাকর্মী নিয়ে মাদক বিরোধী কমিটি গঠন করুন। অনেক কষ্টের বিনিময়ে ক্ষমতায় এসেছি। সহজেই এ সুযোগ কাজে লাগাতে হবে। ময়লা আবর্জনা পরিস্কারের জন্য ছাত্র সংগঠন কাজ করতে পারো। ঘরে না বসে কাজ করো।
এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিস সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার খানসহ আরো অনেকেই।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST