admin
১৪ মে ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে এক জনের হাত বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৫ জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জয়ডিহি হাট নামক হাড়িদাহ গ্রামে পানের আড়তে এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহতদের মোল্লাহাট, খুমেক ও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ দর্শী সুত্রে জানাযায়, মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের পূর্বপাড়ার আজাদ মিয়া ও জিকরুল মিয়ার পৃথক পৃথক পানের আড়ত রয়েছে হাড়িদাহ বাজারে। তাদের মধ্যে আড়তদারীসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধও রয়েছে। ঘটনার দিন আজাদ মিয়ার আড়তের হালখাতা ছিল। উক্ত হালখাতা চলাকালে জনৈক ব্যাপারী’কে নিয়ে জিকরুল মিয়ার বাকবিতন্ডা হয় আজাদ মিয়ার আড়তের এক স্টাফের। এনিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি এবং নিজ নিজ পক্ষের লোকজন মোবাইলে ডেকে জড়ো করা হয়। অতঃপর দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পাপ্পু মিয়া (১৮) নামের এক যুবকের বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, সজল মিয়া (২৫), মোঃ রবিউল মিয়া (২৫), রশিদ মিয়া (২৩), পাপ্পু মিয়া (১৮) ও সুমন খা (১৮)। আহতদের সকলের বাড়ি কাহালপুর পূর্ব পাড়া। এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, আহত পাপ্পু মিয়ার পিতা ও জিকরুল মিয়ার বড় ভাই মোঃ মিরাজ মিয়ার বাদীত্বে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। ###### তারিখ -১৪/০৫/২০২৩ ইং।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১০

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১১

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১২

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৩

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৪

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৫

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৬

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১৭

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১৮

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১৯

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST