অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জুন ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

জাফলং থেকে কালাম সিকদারঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এর ফলে একটি সরকারি বিদ্যালয় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রায় ৪০০ থেকে ৫০০টি পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, নাইন্দা, বুধিগাঁও, শিমার বাজার, বাংলা বাজার, মুকতলা ও সানকিভাঙা এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর দুই তীরে গড়ে তোলা হয়েছে বিশাল বালুর স্তূপ। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে বিভিন্ন স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে।

এলাকাবাসী জানান, ইতোমধ্যে নদীতীরবর্তী কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙনের মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিজমি ও শত শত ঘরবাড়ি। বিশেষ করে একটি সরকারি বিদ্যালয় সরাসরি ঝুঁকির মধ্যে থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী সিন্ডিকেট ইজারাকৃত বালুমহালের স্লিপ ব্যবহার করে ইজারা বহির্ভূত এলাকা থেকেও বালু উত্তোলন করছে। শুধু তাই নয়, প্রতি ঘনফুট বালুর বিপরীতে ৩ টাকা ২৫ পয়সা হারে অর্থ আদায় করা হচ্ছে বলেও দাবি স্থানীয়দের।

সরেজমিনে জানা যায়, তিতারাই বালির হাওর থেকে শুরু করে বাংলা বাজার, মুকতলা, নয়াগাঙ্গের পাড়, তিতকল্লি, বুধিগাঁও, সানকিভাঙা, শিমার বাজার, শেওলারটুক ও আনন্দবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নদীর দুই তীরে বিপুল পরিমাণ বালু মজুদ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব স্থানে এক কোটির বেশি বালু অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে দিন দিন নদীভাঙন বাড়ছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।

নদীভাঙন রোধ, সরকারি বিদ্যালয় রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সিলেটের জেলা প্রশাসক ও মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।শিরোনাম: অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, ঝুঁকিতে শত শত পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST