সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ জুন ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

লাকী আক্তার,ব্যুরো প্রধানঃ

সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন সুবিধবাজার পয়েন্ট এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ৪ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

প্রাপ্ত তথ্যমতে, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে সাবেক আইসি, লামাবাজারের নিকট ফোনে খবর আসে যে সুবিধবাজার পয়েন্টে কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ কর্মী মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করা হয়।

পরবর্তীতে কোতোয়ালী থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আটক ৪ জনকে একটি মোটরসাইকেলসহ হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

১০

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

১১

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

১২

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১৩

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১৪

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১৫

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৬

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৭

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৮

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৯

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST