অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ জুন ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক:

স্বপ্ন পূরণের আশায় দূর প্রবাস সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বেলাল হোসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাস জীবনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দীর্ঘ নয় মাস সৌদি আরবে চিকিৎসাধীন থেকেও সুস্থ হতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মরণব্যাধি হার্ট অ্যাটাকের কাছে হার মেনে, রিক্তহস্তে দেশে ফিরতে বাধ্য হন তিনি। বর্তমানে দুরারোগ্য ব্যাধি ও আর্থিক দৈন্যতায় মানবেতর জীবনযাপন করছেন এই প্রবাসী।
​এমনই এক হৃদয়বিদারক ঘটনা যখন স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই অসহায় বেলালের পাশে এসে দাঁড়িয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
​জানা গেছে, বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন জামালপুর জেলার গন অধিকার পরিষদের সহসভাপতি আরিফুল ইসলাম তুহিন তার ব্যক্তিগত যোগাযোগে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি আমলে নেন প্রবাসী কল্যাণ মন্ত্রী । তিনি অসহায় বেলালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। প্রতিমন্ত্রীর এমন মানবিকতায় আশার আলো দেখছেন ভুক্তভোগী পরিবার।
​এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে, গত ১৫ জুন ২০২৬ তারিখে বেলাল হোসেনের আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। খুব দ্রুতই সরকারি তহবিল থেকে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
​প্রতিমন্ত্রীর দ্রুত পদক্ষেপ ও মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, সরকারি এই সহায়তা বেলাল হোসেনকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে এবং চিকিৎসার ব্যয়ভার মেটাতে সাহায্য করবে। অসহয়ায় ​বেলালের এই কঠিন সময়ে এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১০

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১১

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

১২

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

১৪

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

১৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

১৮

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

১৯

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

২০

Design & Developed by BD IT HOST