নিউজ এডিটর
১৭ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

নিজস্ব প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পরিবার কর্তৃক প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদ গঠনের সংবাদ প্রকাশের জেরে বগুড়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। সংগঠনটি অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।আজ (১৭ জুন, ২০২৬) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নিজ পরিবারের নামে তিনটি ইউনিয়ন পরিষদ (মায়রা বাড়ি ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়ন) গঠনকে কেন্দ্র করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৪ জন সাংবাদিকের নামে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ এবং বাধা সৃষ্টির শামিল।বিএমএসএস-এর নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের এভাবে হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত সুক্ষ্ম ও জরুরি হস্তক্ষেপ করে এই মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হচ্ছে। অন্যথায়, সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে নামা এবং মানববন্ধনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগঠনটি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১১

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১২

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৩

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৪

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১৫

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১৬

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৭

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৮

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৯

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST