কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

বিপ্লব কুমার, রাজবাড়ী জেলা:

রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্কুলে যাওয়ার পথে রুপা রানী বিশ্বাস (১৪) নামে ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ উঠেছে।

গত ১৫ জুন (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সাবেক রাইপুর এলাকার পাকা রাস্তার পাশে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় অপহৃত ছাত্রীর কাকা রতন কুমার বিশ্বাস (৫৩) বাদী হয়ে কালুখালী থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামের মোঃ কালুর ছেলে রিফাত (২০) ও ছিফাত (২৩), মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ কালু (৫৫) এবং মোঃ কালুর স্ত্রী শিফালী খাতুন (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক রাইপুর গ্রামের নবদ্বীপ বিশ্বাসের ছেলে রতন কুমার বিশ্বাসের ভাতিজি রুপা রানী বিশ্বাসকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই ইভটিজিং (উত্যক্ত) করতো রিফাত। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন সকালে রুপা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে, কালু ও শিফালীর পরামর্শ ও পরিকল্পনায় রিফাত ও ছিফাতসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন সহযোগী নিয়ে সাবেক রাইপুর পাকা রাস্তার পাশে একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে ওৎ পেতে থাকে। রুপা ঘটনাস্থলে পৌঁছামাত্রই তারা তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহৃতা ছাত্রীর পরিবার জানায়, ঘটনার পর তারা অভিযুক্তদের বাড়িতে খোঁজ নিতে গেলে বিবাদীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে স্কুলছাত্রীর বড় ধরনের ক্ষতি হতে পারে বলে পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আশঙ্কায় ভুগছেন।

এই বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানায়, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের আইনি প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

১০

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

১১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

১৩

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

১৪

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

১৫

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

১৬

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১৭

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১৮

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১৯

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

২০

Design & Developed by BD IT HOST