হালদার সাত কিলোমিটার খনন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ জুন ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালদার সাত কিলোমিটার খনন

চট্টগ্রাম প্রতিনিধিঃ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। দেশের গুরুত্বপূর্ণ এই নদীর উপরি অংশ দীর্ঘদিন খননের অভাবে মৃতপ্রায় হয়ে উঠেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে খাল ও নদী খননের কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে হালদা নদীর পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা অংশ খনন করে মৃতপ্রায় নদীর গতিপ্রবাহ বৃদ্ধি করে যুগান্তকারী কাজ করেছে বলে অভিমত সংশ্লিষ্টদের। নদীর সাত কিলোমিটার অংশ খনন করা হয়েছে। এতে নদী তার নির্জীব প্রাণ ফিরে পেয়েছে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে করে মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে। জানা যায়, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর উৎপত্তি পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় এলাকা থেকে। ৮১ কিলোমিটার দৈর্ঘ্য এই নদীর একমাত্র বিশেষত্ব হলো নদীটি উৎপত্তি স্থল বাংলাদেশে এবং শেষ গন্তব্য দেশের চট্টগ্রামের কর্ণফুলী হয়ে বঙ্গোপসাগরে। প্রতি বছর মে মাস থেকে জুলাই মাসে নিদিষ্ট তিথি / জোতে মা মাছ নদীতে ডিম ছাড়ে। নদীর সত্তারঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত এলাকায় ডিম সংগ্রহ করেন ডিম আহরণকারীরা। এরপর সরকারি হ্যাচারি ও মাটির কুয়ায় ডিম থেকে রেণু উৎপাদন করে বিক্রি করা হয়। হালদা পাড়ের বিপুল সংখ্যক লোকজন ডিম সংগ্রহ করেন। সামপ্রতিক সময়ে নদীর দূষণ, ভরাটসহ নানা কারণে নদীতে ডিম ছাড়ার পরিমাণ কমে যাচ্ছে। তবে প্রশাসন নদীতে ডিম ছাড়ার পরিমাণ বৃদ্ধির জন্য প্রতি বছর নদীতে মাছ ছাড়ছে। নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে বসানো জাল ও বড়শী আটক করছে। হালদা নির্ভরশীল পরিবারের মধ্যে প্রণোদনা প্রদান করে নদী থেকে মাছ শিকারে লোকজনকে নিরুৎসাহিত করা হচ্ছে। নদী দূষণ ও মাছ শিকার রোধে নদীর দুই পাড়ের লোকজনকে সচেতন করতে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করছে প্রশাসন। হালদা রক্ষার জন্য ডিম সংগ্রহকারী, রেণু উৎপাদনকারী, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করে দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা প্রেরণ করছে। প্রস্তাবনা মধ্যে নদীর ভরাট অংশ খননের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় আনা হয়েছে। তারই অংশ হিসাবে পার্বত্য জেলার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মৃতপ্রায় হালদা খননের বিষয়টি উঠে আসায় সমপ্রতি এই উপজেলায় হালদা নদীর ৭ কিলোমিটার ইতিমধ্যে খনন কাজ সম্পন্ন করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে নদীর গতি প্রবাহ বৃদ্ধি পাবে। এতে নদীতে মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা আশা করছেন এই অংশ খননের ফলে মৎস্য সম্পদের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়নসহ অত্র এলাকার মানুষের জীবন জীবিকার উপর ইতিবাচক প্রভাব পড়বে। সম্প্রতি খনন কাজ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, মানিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১০

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১১

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

১২

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

১৪

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

১৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

১৮

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

১৯

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

২০

Design & Developed by BD IT HOST