নিউজ এডিটর
২১ জুন ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন/২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও মাসে অন্তত ২ দিন বৃহৎ পরিসরে করা হচ্ছে। বিগত মাসে ১৯টি পরিদর্শন হয়েছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ ক্লিনিক / ডায়াগনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম চলামন আছে। এছাড়াও হাম-রুবেলার টিকাদান কর্মসুচী অব্যাহত রয়েছে। আগামী ২৮ জুন রোজ রবিবার সারাদেশে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে মেরামত ও রক্ষণাবেক্ষণ এর সবগুলি কাজ বাস্তবায়ন/চলমান রয়েছে। আগামী ৩০ জুন/২০২৬ তারিখের মধ্যে কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে সকল উপজেলা প্রকৌশলীগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তা বলেন, ময়মনসিংহ মহানগরীতে ৫৪ জন ওএমএস ডিলারের মধ্যে রোস্টার অনুযায়ী ৮টি ট্রাকসেল ও ২৫ টি দোকানের মাধ্যমে ৩৩ টি ওয়ার্ডে সরকারি ছুটিদিন ব্যতীত বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে। উল্লেখ্য যে, ওএমএস এর আওতায় ময়মনসিংহ মহানগরীতে কেজি প্রতি ৩০ টাকা দরে চাল এবং ২৪ টাকা দরে আটা ভোক্তাদের মাঝে বিক্রয় হচ্ছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য সকল সরকারি দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারের গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST