নিউজ এডিটর
২১ জুন ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নামে যুক্তরাজ্যে মামলা হয়েছে বলে জানিয়েছেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্যসচিব মো. এম এ হিমেল। শনিবার (২০ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান হিমেল। বিজ্ঞপ্তিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্যে দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এতে বলা হয়, পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST