ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিপ্লব বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি:

দৈনিক অভিযোগ বার্তা’র রাজবাড়ী জেলা প্রতিনিধি বিপ্লব কুমার বিশ্বাস কে প্রাণনাশের হুমকির অভিযোগে করেছেন। তিনি রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সংবাদকর্মী বিপ্লব কুমার বিশ্বাস। অভিযোগে তিনি দাবি করেন, “নিউ রাজবাড়ী” নামের একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মাদকবিরোধীসহ নানা ধরনের পোস্ট করা হয়। স্থানীয় কিছু লোক ওই আইডির সঙ্গে তাকে সম্পৃক্ত মনে করায় তিনি বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।

লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, গত ২৪ জুন ২০২৬ তারিখ বিকেলে একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। এর ফলে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে অভিযোগে উল্লেখ করেন।

বিপ্লব কুমার বিশ্বাস অভিযোগে বলেন, ফেসবুক আইডিতে প্রকাশিত পোস্টের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যে কোনো সময় তার বা তার পরিবারের ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।  দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান  এস এম ফিরোজ আহামেদ এক বিবৃতিতে বলেন, বিপ্লব কুমার বিশ্বাস কে যারা তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে করা হয়েছে দ্রুত তদন্ত করে দোষীকে আইনের আওতায় আনা হউক আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

পরে ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন জানিয়েছেন তিনি।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১০

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১১

হালদার সাত কিলোমিটার খনন

১২

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৩

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৫

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৬

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৭

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৮

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৯

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

২০

Design & Developed by BD IT HOST