নিউজ এডিটর
২৫ জুন ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:পরিছন্ন ও নিরাপদ নগরী গড়তে তরুণ প্রজন্মই আমাদের শক্তি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী গড়তে তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী চিন্তা ও দেশপ্রেমই সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা ভবিষ্যতের টেকসই নগর বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে চট্টগ্রামকে সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এ স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুপুরে নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীরা ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং জ্বালানি সাশ্রয়ে সেন্সরভিত্তিক আলোকব্যবস্থার মতো বাস্তবসম্মত ধারণা উপস্থাপন করেছে। এছাড়া বিদ্যালয়ে স্থাপিত আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা আবহাওয়ার তথ্য বিশ্লেষণ ও পূর্বাভাস প্রদানের কাজও করছে, যা তাদের বিজ্ঞানমনস্কতার উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থীদের উপস্থাপনা প্রসঙ্গে মেয়র বলেন, আমি মনে করেছিলাম শিক্ষার্থীদের কিছু শেখাব, কিন্তু উল্টো তাদের কাছ থেকেই অনেক কিছু শিখলাম। এত অল্প বয়সে তারা যে দূরদর্শী চিন্তাভাবনা করছে, তা সত্যিই প্রশংসনীয়। মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ মেধা, সৃজনশীলতা ও কৃতিত্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে। শিক্ষার্থীদের এই অর্জন শুধু শিক্ষা প্রতিষ্ঠানের নয়, পুরো চট্টগ্রামের গর্ব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে ভালোবাসতে হবে, শহরকে ভালোবাসতে হবে। বাংলাদেশকে সবসময় সবার উপরে স্থান দিতে হবে। তাহলেই আমরা উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। অনুষ্ঠানে তিনি আগামী বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কার্যক্রমের শতবর্ষ উদযাপনের বিষয় উল্লেখ করে বলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে লেখাপড়ার মান ও সাংস্কৃতিক কার্যক্রমে যে অবদান তা আমাদের জন্য একটি উদাহরণ। এ প্রতিষ্ঠান শতবর্ষে পা দিতে যাচ্ছে, একইসাথে সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগের শতবছর। আমরা গৌরবের সাথে এ উৎসব পালন করব। শতবর্ষের এই গৌরবময় যাত্রা আরও সমৃদ্ধ করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন মাউশি চট্টগ্রামের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, চসিক শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক ওসমান গণি চৌধুরী (অভীক উসমান)। সম্মানিত অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও গভর্নিং বডির সদস্য এম এ মালেক, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আলী মিঠু, ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, রাজনীতিক মনজুর রহমান চৌধুরী, মোহাম্মদ মহসিন, আলহাজ্ব জাকির হোসেন, আর কে লিটন, মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল। প্রভাষক পূরবী চক্রবর্তী, গৌরী দাস ও সুদীপ্তা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্কুল ও কলেজের ১০ জন শিক্ষককে সম্মাননা ও ৩ শতাধিক শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রদান করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST