পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

নিজস্ব প্রতিনিধিঃ

​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগের ঘটনায় সৃষ্ট শূন্যতা দূর করতে এবং পাহাড়ি জনগোষ্ঠীর আস্থা পুনরুদ্ধারে অবিলম্বে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব একজন আদিবাসী পূর্ণ মন্ত্রীর হাতে ন্যস্ত করার দাবি জানিয়েছেন দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক।
​বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনেরা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের শুরুতেই পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব একজন পূর্ণ মন্ত্রীকে প্রদান করায় পাহাড়ি জনগোষ্ঠীর মনে নতুন আশার সঞ্চার হয়েছিল। সেই মন্ত্রী ওই অঞ্চল থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তার আকস্মিক পদত্যাগ সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও সন্দেহের সৃষ্টি করেছে।
​বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের ঘোষিত ‘রেইনবো নেশন’ বা বর্ণিল জাতিসত্তা গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নের পথে এই ঘটনাটি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বাক্ষরকারীরা মনে করেন, পার্বত্য মন্ত্রণালয়ের বর্তমান শূন্যতা পাহাড়ের মানুষের মধ্যে কেবল হতাশা ও ক্ষোভই বাড়াচ্ছে না, বরং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।
​চুক্তির বিধান অনুসরণের তাগিদ বিশিষ্ট নাগরিকেরা পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ নম্বর ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, “উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ দেওয়া হবে।” তারা অতীতের নজির টেনে বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারও অতীতে পাহাড়ের একজন প্রতিনিধিকে পূর্ণ দায়িত্বসহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখার ওপর তারা জোর দেন।

সুশীল সমাজের এই প্রতিনিধি দলে রয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল,খুশী কবির, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান, টিআই-বি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অ্যাডভোকেট সালমা আলী।

​এছাড়া স্বাক্ষরকারীদের তালিকায় আরও রয়েছেন আলোকচিত্রী ড. শহিদুল আলম, ড. গীতি আরা নাসরিন, ড. জোবাইদা নাসরীন, ড. খায়রুল চৌধুরী, ড. মির্জা তাসলিমা সুলতানা, ড. ঈশিতা দস্তিদার, ড. নাসরিন খন্দকারসহ দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, আদিবাসী অধিকার কর্মী এবং সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ।

​পরিশেষে, বিশিষ্ট নাগরিকেরা অবিলম্বে পার্বত্য চুক্তির মূল চেতনার সঙ্গে সঙ্গতি রেখে এবং পাহাড়ি জনগোষ্ঠীর আস্থাভাজন কোনো ব্যক্তিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোর আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST