
নিজস্ব প্রতিবেদক,সিলেটঃ
সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘সাদাপাথর’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আকস্মিক পাহাড়ি ঢলের কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে সাদাপাথর পর্যটন এলাকার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি প্রতিকূলে থাকায় পর্যটকদের যাতায়াত ও নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যটকদের জানমালের নিরাপত্তা আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। পাহাড়ি ঢলের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথরে পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ থাকবে।
পরিস্থিতি উন্নতি সাপেক্ষে এবং জননিরাপত্তা নিশ্চিত করার পর পরবর্তী নির্দেশনায় পর্যটন কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST