নিউজ এডিটর
২৭ জুন ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

স্পোর্টস ডেস্কঃআয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়কে রুখতে পারলো না অভিষেক শর্মার ঝড়ো ফিফটি, বাঁচাতে পারল না ভারতকে দলগত নৈপুণ্যে ৩৪ রানের দাপুটে জয় তুলে নিল আয়ারল্যান্ড।১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল আগুনঝরা। অভিষেক শর্মা মাত্র ২০ বলে ফিফটি করে ম্যাচকে ভারতের নিয়ন্ত্রণে এনে দিয়েছিলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। পাওয়ার প্লেতে ভারত খুব সহজেই রান তুলছিল। মনে হচ্ছিল ম্যাচ দ্রুত ভারতের হাতেই চলে যাবে।কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকে। সঞ্জু স্যামসন মাত্র ৫ রান করে আউট হন। ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার চরম ব্যর্থ হন। বিশেষ করে আইয়ারের ধীরগতির ৩ রান ভারতের ওপর চাপ বাড়িয়ে দেয়।অভিষেক শর্মা আউট হওয়ার পর ভারতের ব্যাটিং একেবারে ভেঙে পড়ে। তিলক ভার্মা ১৯ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। শিভম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। ১৪ বলে ২৫ রানের ইনিংসে তিনি ম্যাচে ফেরার আশা জাগিয়েছিলেন। কিন্তু তাঁর আউট হওয়ার পরই ভারতের শেষ আশা নিভে যায়।আজ আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ম্যাট হলার্ড। চার ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নিয়ে তিনি ভারতের মিডল অর্ডারকে ধসিয়ে দেন জাই মুনদ্রাও অসাধারণ নিয়ন্ত্রিত বোলিং করেন। তিনি দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে ভারতের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দেন।এছাড়া ম্যাথিউ হামফ্রিজ শেষদিকে গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন।ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল পার্টনারশিপ গড়তে না পারা। একমাত্র অভিষেক ছাড়া আর কোনো ব্যাটার ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। টপ অর্ডারের ব্যর্থতা, মিডল অর্ডারের অস্থিরতা এবং প্রয়োজনের সময় বড় শট খেলতে না পারার কারণেই আজ ম্যাচ হাতছাড়া হয়েছে ভারতের।অন্যদিকে আয়ারল্যান্ড দল হিসেবে অনেক বেশি সংগঠিত ক্রিকেট খেলেছে। ব্যাটিংয়ে মাঝের ওভারে ঘুরে দাঁড়ানো, শেষদিকে দ্রুত রান তোলা এবং পরে পরিকল্পিত বোলিং—সব মিলিয়ে তারা পুরো ম্যাচেই আত্মবিশ্বাসী ছিল, বিশেষ করে ফিল্ডিং ও ক্যাচিংয়ে আইরিশদের তীক্ষ্ণতা চোখে পড়ার মতো ছিল।সব মিলিয়ে এটি ছিল আয়ারল্যান্ডের জন্য স্মরণীয় এক জয় এবং ভারতের জন্য বড় সতর্কবার্তা। টি-টোয়েন্টিতে ছোট দল বলে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ আর নেই—বেলফাস্টে সেই বাস্তবতাই আবারও স্পষ্ট হয়ে গেল
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

২

হরিরামপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

৩

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল নিশ্চিত

৪

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

৫

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

৬

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৭

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৮

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৯

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

১০

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

১১

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

১৩

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১৪

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১৫

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১৬

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৭

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৮

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৯

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

২০

Design & Developed by BD IT HOST