মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঘিরে বিক্ষোভ, আদালত চত্বরে উত্তেজনা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ অগাস্ট ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঘিরে বিক্ষোভ, আদালত চত্বরে উত্তেজনা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে আওয়ামী লীগের নেতা কাজী রফিকুল ইসলাম গ্রেফতারকে কেন্দ্র করে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। সোমবার তাকে গ্রেফতার করে ঘিওর থানা পুলিশ এবং পরে আদালতে প্রেরণ করা হয়।

আদালতে নেওয়ার সময় কোর্ট চত্বরে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং অভিযুক্ত রফিকুল ইসলামের দিকে ডিম নিক্ষেপ করেন। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের ছোড়া ডিম পুলিশের কিছু সদস্যের গায়েও লাগে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গ্রেফতারকৃত কাজী রফিকুল ইসলাম (পিতা: মৃত কাজী গোলাম হোসেন), গ্রামের বাড়ি নকীব বাড়ী, ইউনিয়ন সিংজুরী, থানা ঘিওর, মানিকগঞ্জ।

এ বিষয়ে পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক থেকে বিয়ে, অতঃপর বিচ্ছেদ: শিশুসন্তান জুঁইয়ের কাছে, তবে ছাড়তে হবে সোশ্যাল মিডিয়া

বিএসটিআই-এর সতর্কতা: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে মিলেছে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পারদ

মন্ত্রিসভায় রদবদলের আভাস: আলোচনায় একাধিক নতুন মুখ ও শরিক দলের নেতারা

সীমান্ত থেকে প্রায় ৯৫ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম-সেবা’র যোগদান

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার পতাকাবাহী জাহাজ উদ্ধার

সিলেটে স্বামীর বিরুদ্ধে জমানো আড়াই লাখ টাকা আত্মসাত ও গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে উদ্বোধন হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার 

গোয়াইনঘাটে ইজারার আড়ালে অবৈধ ড্রেজার তাণ্ডব,অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যানের দিকে

কোটচাঁদপুর দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক- পলাতক এক

১০

​২৭ বিয়ে ভুয়া কাবিন বাণিজ্য: তরুণীর অভিনব প্রতারণা বিসিএস ক্যাডার থেকে প্রকৌশলীরা

১১

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঘিরে বিক্ষোভ, আদালত চত্বরে উত্তেজনা

১২

অনলাইন জুয়ার প্রতারক চক্রের চার সদস্যকে আটক মাসে পাচার ২০০-২৫০ কোটি টাকা

১৩

কাশিমপুর কারাগারে স্ত্রীকে দেখতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

১৪

তদন্ত প্রতিবেদন প্রভাবিত করতে গিয়ে ধরা খেলেন গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন

১৫

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কালোবাজারি রোধে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেমের উদ্বোধন

১৬

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান চসিক মেয়র

১৮

ঢাকা-মাদারগঞ্জ রুটের বাসে অভিযান: ১৩ প্যাকেট ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

২০

Design & Developed by BD IT HOST