রাজবাড়ীতে র‍্যাব-১০ এর পৃথক অভিযান: সাব-মেশিনগান ও পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে র‍্যাব-১০ এর পৃথক অভিযান: সাব-মেশিনগান ও পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

​বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী:
রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি তৈরি সাব-মেশিনগান ও একটি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
​র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (০৫ আগস্ট) বিকেলে ও রাতে ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ীর দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে।
​প্রথম অভিযানটি পরিচালিত হয় গত বিকেল আনুমানিক ৬:৪৫ ঘটিকায় রাজবাড়ী সদর থানাধীন পাচুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায়। সেখান থেকে মোঃ মোমিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ১টি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, ২টি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোমিন মোল্লা মহিষখোলা এলাকার আফজাল মোল্লার ছেলে।
​অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় গোয়ালন্দ থানাধীন ছোট ভাকলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে র‍্যাব। উক্ত স্থান থেকে হাসান আলী বিশ্বাস (৩৬) নামের অপর এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, একাধিক দেশীয় অস্ত্র, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১৫,৩০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী বিশ্বাস ছোট ভাকলা এলাকার মোঃ বাবু বিশ্বাসের ছেলে।
​র‌্যাব-১০ কর্তৃপক্ষ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের উৎস এবং ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
​গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

রাজবাড়ীতে র‍্যাব-১০ এর পৃথক অভিযান: সাব-মেশিনগান ও পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

উৎসবমুখর পরিবেশে দাওকান্দিতে অরবিট শিক্ষা পরিবারের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

ইয়াবাসহ মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোলাইমানসহ আটক-২

দ্বিতীয় রানওয়ে ছাড়া থার্ড টার্মিনাল কি সত্যিই জিরো?

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ‘দৈনিক অভিযোগ বার্তা’র স্টাফ রিপোর্টার শামীম আহমদকে বহিষ্কার 

১০

জুলাই অভ্যুত্থানের দুই বছর: সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়? ​

১১

গরু চুরির অভিযোগে তাঁতী লীগ নেতা গণধোলাইয়ের শিকার, কারাগারে প্রেরণ

১২

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গুলশানে আটক

১৩

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

১৪

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশ

১৫

ইসরায়েলপন্থিরা ৬০ মিলিয়ন ডলার খরচ করেও হারাতে পারলো না

১৬

জামায়াতের সাবেক আমীর সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগে আটক

১৭

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা

১৮

গণভবন থেকে হিন্দন: যেভাবে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, নেপথ্যে যারা ছিলেন

১৯

জাফলংয়ে অবৈধ ড্রেজারে বালু লুটপাট: হুমকির মুখে শতবছরের প্রাচীন মন্দির ও শ্মশান ঘাট, ক্ষুব্ধ এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST