নিউজ এডিটর
১২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

হরিরামপুর প্রতিনিধিঃমানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীর ওপর হামলাসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ। ‎ ‎১১ আগস্ট (মঙ্গলবার) দুপুর সোয়া দুইটার দিকে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীদের হামলার শিকার হন সাঈম (ছদ্মনাম) নামের এক পর্যটক। ‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া এলাকায় আন্ধারমানিক পদ্মাপাড়ে মঙ্গলবার দুপুরে সাঈম (ছদ্মনাম) নামের এক পর্যটক পদ্মাপাড়ে ঘুরতে আসেন। এ সময় ৬/৭ জন দুষ্কৃতিকারী তার ওপরে অতর্কিত হামলা করে মোবাইল ফোন ও টাকা লুণ্ঠন করে নিয়ে যায়। ‎ ‎এ ঘটনার পর হামলার শিকার ওই পর্যটক থানায় এসে বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ৪ জন দুষ্কৃতিকারীকে সনাক্ত করে আটক করে থালা পুলিশ। ‎ ‎আটককৃতরা হলেন উপজেলার বয়ড়া ইউনিয়নের‌ আন্ধারমানিক গ্রামের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২) একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে মোঃ সাগর (২১) একই ইউনিয়নের দড়িকান্দি গ্রামের শরীফ সিকদারের ছেলে অভি শিকদার (২৩) ও চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের সাইম হোসেন (২৪) । ‎ ‎এ ঘটনায় ওই দিনই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর ৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। ‎আটককৃতদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণসহ মামলার বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন।‎তিনি আরো জানান, পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও এ ধরনের ঘটনার কেউ স্বীকার শিকার হলে আমাদেরকে দ্রুত ইনফরমেশন দিলে আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ‎
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST