নিউজ এডিটর
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে আসামির জামিন শুনানিতে অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে শাহেদুল হক নামের এক আইনজীবীর ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ নির্দেশ দেন। পরদিন (বৃহস্পতিবার) বিষয়টি জানাজানি হয়। আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছে, নগরের হালিশহর থানার একটি নালিশি মামলায় আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক। শুনানির শুরুতে বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী আদালতকে জানান, আসামির আইনজীবী আদালতে আসতে চাচ্ছেন না। এ সময় তিনি নিজেই আসামির জামিন শুনানি করতে চান এবং এতে বাদীর কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান। তবে বিচারক বলেন, জামিন শুনানির সময় আসামির আইনজীবীকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। পরে বিকেলে দিকে আইনজীবী শাহেদুল হক এজলাসে প্রবেশ করেন। আদালতের আদেশে উল্লেখ করা হয়, শুনানির সময় শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল। তার পোশাকও পরিপাটি ছিল না। তিনি আদালতে অসংলগ্নভাবে বলেন, আসামি ভুল করেছে, আর এমন করবে না। আমি আদালতের কাছে জামিনের প্রার্থনা করছি। তার শারীরিক অবস্থা ও কথাবার্তা দেখে আদালতের কাছে প্রতীয়মান হয়, তিনি মদজাতীয় কিছু পান করে অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। এরপর আদালত তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করার নির্দেশ দেন। আদালতের আদেশে আরও বলা হয়েছে, ডোপ টেস্টের জন্য আইনজীবী শাহেদুল হককে জরুরি ভিত্তিতে চমেক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চমেক হাসপাতালের পরিচালক এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালত এক আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এখনও এ বিষয়ে কোনো প্রতিবেদন পাইনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

১০

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

১১

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

১২

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

১৩

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৪

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

১৫

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

১৬

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

১৭

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

১৮

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

১৯

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

২০

Design & Developed by BD IT HOST