নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আসামিদের মধ্যে চারজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন—সিংগাইর উপজেলার কাপালিপাড়া গ্রামের মৃত সিলমত আলীর ছেলে মো. ইয়াসিন (২১), গোবিন্দল তালতলা গ্রামের শাহিনুর হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন, গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে মো. লালন (২৬) এবং পারিল জৈল্যা গ্রামের মো. কালামের ছেলে মাসুদ (২২)। পুলিশের তথ্য অনুযায়ী, মো. ইয়াসিন ও মো. শাহাদাত হোসেন ২৮ সেপ্টেম্বর এবং মো. লালন ও মাসুদ ২৯ সেপ্টেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।অভিযোগ রয়েছে, গভীর রাতে ওই গৃহবধূ নিজ বাড়ির আঙিনায় বাথরুমে গেলে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে তার মুখ চেপে ধরে এবং চোখের কাছে থাকা একটি পুরোনো ডিপ মেশিনের কাছে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে প্রত্যেক আসামির সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST