
নিজস্ব সংবাদাতা:ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অবৈধ ড্রাম চিমনিবিশিষ্ট তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দক্ষিণ গফরগাঁওয়ের নিগুয়ারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা।অভিযানকালে HSB, TLRB ও MRB নামের ড্রাম চিমনিবিশিষ্ট তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিক, সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মোঃ শাহিন আলমসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।অভিযান চলাকালে ময়মনসিংহ জেলা পুলিশ ও জেলা আনসারের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশদূষণ রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST