News Editor
২ জুন ২০২৩, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে বিয়ের সম্মতি দিতে স্ত্রীকে বেধড়ক মারপিট,ছিনিয়ে নিয়েছে কোলের শিশু

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে দ্বিতীয় বিয়ের সম্মতি দিতে স্ত্রীকে বেধড়ক মারপিট করে নিজেই হাসপাতালে ভর্তি করেছে এক বখাটে স্বামী। আহত স্ত্রীর জ্ঞান ফিরলে মারপিটের হুমকি দিয়ে হাসাপাতাল থেকে ছিনিয়ে নিয়েছে কোলের শিশু। শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের একরাম আলীর মেয়ে নাসিমা বেগমের বিয়ে হয় ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের সমর আলীর পুত্র কামরুল হকের সঙ্গে। ২০১১ সালে পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর থেকে তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে বখাটে স্বামী।তাদের দাম্পত্য জীবনে তিন সন্তানের জন্ম হয়। সম্প্রতি তার বখাটে স্বামী কামরুল হক  ছাতকের জাউয়াবাজার এলাকা থেকে এক মেয়েকে নিয়ে আসে এবং বেশ কিছুদিন ধরেই বিয়ের সম্মতিতে কাগজে দস্তখত দিতে চাপ সৃষ্টি করে। স্ত্রী নাসিমা বেগম তা মেনে না নিলে এবং দস্তখত না করলে অমানুষিক নির্যাতন চালায় তার ওপর। গত মঙ্গল বার রাতে দস্তখতের জন্য চাপ দিলে স্ত্রী নাসিমা বেগম অস্বীকৃতি জানান। ওইদিন রাতে তার ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। একপর্যায়ে বেধড়ক মারপিট করে অজ্ঞান হয়ে পড়লে স্বামী নিজেই চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুইদিন পর (শুক্রবার) হাসপাতালে এসে চিকিৎসা চলাকালীন জোরপূর্বক তার কোলের শিশুকে ছিনিয়ে নেয় এবং বিয়ের সম্মতি না দিলে খবর আছে বলে হুমকি ধমকি দিয়ে যায়। শুক্রবার সরজমিন হাসপাতালে গেলে চিকিৎসাধীন তিন সন্তানের জননী নাসিমা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার স্বামী একজন বখাটে প্রকৃতির লোক। দীর্ঘদিন থেকে দ্বিতীয় বিয়ে করতে উঠেপড়ে আছে। আমি সম্মতি না দেওয়ায় আমাকে নানাভাবে মারধর ও নির্যাতন করে। আমার পীঠ দেওয়ালে ঠেকেগেছে। আর সহ্য করতে পারছি না। আমি তার কবল থেকে বাঁচতে চাই। শুক্রবার সকালে হাসপাতালে এসে কোলের সন্তানকে নিয়ে গেছে। আমি সুস্থ হয়ে আইনী আশ্রয় চাইবো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১০

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১১

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১২

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৩

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৪

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৫

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৬

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৭

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৮

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৯

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

২০

Design & Developed by BD IT HOST