বাগেরহাটের মোল্লাহাটে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মামুন শেখ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকাল ৫:৪৫ টার দিকে মোল্লাহাট থানাধীন উদয়পুর আড়ুয়াকন্দি সাকিনস্থ ধৃত আসামী মামুন শেখ এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাঁকে মাদকদ্রব্য গাঁজা সহ হাতেনাতে আটক করে পুলিশ । আটককৃত মামুন শেখ অত্র উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের কবির শেখে,র ছেলে । এঘটনায় তাঁর বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা দায়ের হয়েছে, মামলা নং-০৩, তাং-০২/০৪/২০২৪ খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১৯ (ক) । বুধবার আসামী মামুন শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম জানান, মাদকবিরোধী অভিযাণ চলছে এবং চলবে। মাদক কারবারি ও সেবনকারীদের যেকোন প্রকারে আইনের আওতায় আনা হবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST