আত্মসাৎকারী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পন্য পরিবহন ব্যবসায়ীর সংবাদ সম্মেলন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ অক্টোবর ২০২৪, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মসাৎকারী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পন্য পরিবহন ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

পণ্য পরিবহনের শর্ত ভঙ্গ ও বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা ও আত্মসাৎকারীর পক্ষ নেয়ায় পুলিশের এসআই ফয়সাল ও পণ্য পরিবহন চালক শামীমের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পন্য পরিবহন ব্যবসায়ী তোফায়েল ইসলাম তুষার।  বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন মধূমতি পরিবহনের প্রধান নির্বাহী তোফায়েল আহমেদ তুষার রবিবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব মোল্লাহাটে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান,

গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তার প্রতিষ্ঠানের মাধ্যমে ১৪ হাজার টাকা ভাড়ায় ঢাকা মেট্রো ন ১৩-৪৯২৮ নং গাড়ি তেরখাদার আজগড়া এলাকা হতে ৪লাখ ২০ হাজার ১’শ টাকা মূল্যের বিভিন্ন প্রকার সবজি ও ফল বোঝাই করে কুমিল্লার নিমসা বাজারের নাজির বাণিজ্যালয়ের উদ্দেশ্য ছেড়ে যায়। এরপর ওই গাড়ির চালক তার মোবাইল ফোন বন্ধ রাখায় বিভিন্ন উপায়ে খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় জানতে পারেন গাড়িটি ঢাকার মিরপুর শাহআলী ফল মার্কেটের পাশে আছে। পরে ওই এলাকার আড়ৎদার জনৈক সুমন ও বিল্লাল এর সহযোগীতায় উক্ত গাড়ি আটক করা হয়। এ নিয়ে শাহাআলী ফল মার্কেট এলাকায় শোড়গোল হলে গাড়ি রেখে চালক শামীম পালিয়ে যায়। এরপর জানতে পারেন ওই গাড়ির চালক আবেদ আলী ওরফে শামীম সকল পন্য বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে। ওই ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর রাত ১২টার দিকে সংশ্লিষ্ট দারুস সালাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পন্য পরিবহন ব্যবসায়ী। ওই অভিযোগের ভিত্তিতে এস আই ফয়সাল ও এএসআই আশরাফের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা না নিয়ে মিমাংসা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এক লাখ টাকা অনৈতিকভাবে দাবি করে। উক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় এসআই ফয়সাল বড় অংকের মাধ্যমে গোপনে গাড়িটি তার মালিকের কাছে দিয়ে দেয়। এছাড়াও এসআই ফয়সালের হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে ঢাকা থেকে ফিরে আসতে হয়। এর যথাযথ তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এবিষয়ে শাহআলী থানার এসআই ফয়সাল মুঠোফোনে জানান, তিনি কোন প্রকার অনৈতিকভাবে কিছুই দাবি করেন নাই, তার বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন, পরিবহন মালিক মামলা করতে চাইলে তাকে বলা হয়েছে পন্য/মালের মালিক মামলা করতে পারেন।
######

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST