নিউজ এডিটর
৩১ অগাস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও হামলার শিকার গণমাধ্যম কর্মী,বিএমএসএস’র নিন্দা 

অভিযোগ বার্তা ডেস্কঃরাজধানী ঢাকায় আবারও হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। পৃথক ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক, দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস এবং বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। তাদের ওপর এই হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।কাকরাইল ও বাংলাদেশ ব্যাংকের পিছনে পৃথক পৃথক হামলায় আহত হন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক এবং দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন।এবং জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে দলীয় কোন্দল ও সংঘাতের সংবাদ লাইভ সম্প্রচার করার সময় হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। লাইভ চলাকালীন তার মাথায় ইট ছুড়ে মারা হয়, এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় বাংলানিউজের ফটো সাংবাদিক মুজিবর রহমান সহ আরও কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ধারাবাহিক হামলার ঘটনায় দেশের সাংবাদিক সমাজ চরম উদ্বেগ প্রকাশ করেছে। সাংবাদিক নেতারা বলছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের প্রতিনিয়ত জীবন ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্ভয়ে কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানািয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তাদের মতে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা দেশের স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। 
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST