কাকরাইলে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান চলছে, মধ্যরাত পর্যন্ত ছিলেন ইশরাক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ মে ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাকরাইলে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান চলছে, মধ্যরাত পর্যন্ত ছিলেন ইশরাক

নিজস্ব প্রতিনিধিঃ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাতেও রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মধ্যরাত পৌনে ১২টা পর্যন্ত তাঁদের সঙ্গে সড়কে ছিলেন ইশরাক হোসেন।

মধ্যরাতে ওই মোড়ে গিয়ে দেখা যায়, কয়েক শ নেতা–কর্মী সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁদেরকে ‘লড়াই, লড়াই, লড়াই চাই/ লড়াই করে বাঁচতে চাই’, ‘যমুনারে যমুনা/ আমি কিন্তু যাব না,’ ‘শপথ নিয়ে টালবাহানা/ চলবে না, চলবে না,’ ‘আদালতে হস্তক্ষেপ/ চলবে না, চলবে না,’ ‘এ লড়াইয়ে জিতবে কারা/ ইশরাক ভাইয়ের সৈনিকেরা’সহ নানা স্লোগান দেন তাঁরা। এই বিক্ষোভ ঘিরে এলাকাটিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিএনপির নেতা–কর্মীদের এই অবস্থান কর্মসূচি শুরু হয় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদের সামনের মোড়সহ আশপাশের এলাকায় তাঁরা অবস্থান নেন। দিনভর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান তাঁরা।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ করা উচিত। পরে তিনি আন্দোলনস্থলে অবস্থান নেন। রাত পৌনে ১২টা পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করেন তিনি।

আন্দোলনস্থল ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের  সঙ্গে কথা বলেন ইশরাক হোসেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন চালিয়ে যাবে।

দুই উপদেষ্টার পদত্যাগের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আদালতের রায় পাওয়ার পর থেকে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে গিয়ে এখানে প্রমাণিত হয়েছে বর্তমান সরকার পুরোপুরি নিরপেক্ষ নন। এখানে বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন, যাঁরা বিশেষত বিএনপির বিরুদ্ধে কাজ করছেন এবং আমাদেরকে বাধাগ্রস্ত করছেন। এ রকম একটি রাজনৈতিক মনোভাবসম্পন্ন অথবা একটি রাজনৈতিক দলের প্রতি সফট কর্নার রয়েছে এ রকম যদি একটি সরকার থাকে, তাদের অধীনে কোনো দিনও নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

ইশরাক হোসেন বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, উপদেষ্টাদের মধ্যে যারা দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে তারা তাদের দলে গিয়ে রাজনীতি করুক, সংগঠন করুক, তাদেরকে স্বাগতম, কোনো সমস্যা নাই।’

একজন উপদেষ্টার বিষয়ে অভিযোগ তুলে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘আদালত থেকে আমরা রায় পাওয়ার পর একজন উপদেষ্টা রায় দেওয়া বিচারককে ফোন করে একধরনের হুমকি প্রদান করে। যেহেতু অফিশিয়াল প্রমাণ নাই, তাই এত দিন বিষয়টি সবাইকে বলি নাই। এরপর নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি যাতে শপথ নিতে না পারি, তাতে তাঁরা হস্তক্ষেপ করেন।’

এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় মন্তব্য করে ইশরাক বলেন, ‘তাই এটাকে (উপদেষ্টা পরিষদকে) পরিবর্তন করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১০

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১১

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১২

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৪

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৫

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৬

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৮

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১৯

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

২০

Design & Developed by BD IT HOST