admin
৮ জুন ২০২৩, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে অসহায় রোগীর স্বজনেরা

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারনে প্রতিদিনই প্রতারিত হচ্ছে হাসপাতাল থেকে রেফার্ড করা মুমূর্ষু রোগীর স্বজনেরা। অ্যাম্বুলেন্স মালিকরা এই সিন্ডিকেটের নামে তৈরি করে রোগীর স্বজনদের দূর্বলতার সুযোগ নিয়ে প্রকৃত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ উঠেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে সারি বেঁধে অলস দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স। রোগী পরিবহনে চাহিদা যতটা, তার চেয়ে অ্যাম্বুলেন্সের সংখ্যা বেশি। কিন্তু রোগী পেলেই ভাড়া হাঁকা হয় অনেক বেশি। হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা এই সিন্ডিকেটের অ্যাম্বুলেন্স না নিয়ে অন্য কোথাও থেকে কম টাকায় ভাড়া করবেন, সে সুযোগ নেই। হাসপাতাল কেন্দ্রিক ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেট’ রোগীকে বাইরের অ্যাম্বুলেন্সে তুলতেই দেবে না। তাদের এক কথা, অন্য অ্যাম্বুলেন্স নিতে হলে তাদের টাকা দিতে হবে। এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ঐক্য রয়েছে। হাসপাতালকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্সের মতো একটি জরুরি পরিবহন সেবাকে ঘিরে এই নৈরাজ্যকর পরিস্থিতি চলছে বছরের পর বছর ধরে। সব কিছু জেনে ও বুঝেও প্রতিবাদ করার মত কেউ নেই এই সিন্ডিকেটের বিরুদ্ধে। তার অন্যতম কারন তারা এই সেবামূলক পরিবহন পরিচালনা করেন। অথচ মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা সহজ করতে সরকার কর ছাড় দিয়ে রেখেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক তালিকা অনুযায়ী, দেড় হাজার সিসি (ইঞ্জিন ক্ষমতা) পর্যন্ত একটি পুরোনো বা রিকন্ডিশন্ড অ্যাম্বুলেন্স আমদানিতে মোট করভার ৩১ শতাংশ। একই ক্ষমতার একটি মাইক্রোবাস আমদানিতে কর দিতে হয় ১২৮ শতাংশের মতো। সরকার অবশ্য কর ছাড় দেওয়ার বাইরে আর কিছুই করেনি। অ্যাম্বুলেন্স ভাড়ার ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। সুত্রে জানা যায়,কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গেটের সামনে মোট ৪৩ টি অ্যাম্বুলেন্স গাড়ি রয়েছে। তার মধ্যে ১০ টি গাড়ির কাগজপত্র ফিটনেস ঠিক আছে। অন্য ৩৩ টি গাড়ি ফিটনেস বিহীনই চলছে। এসব ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশের কেউই কোন ব্যাবস্থা গ্রহন করেনা। প্রশাসন ম্যানেজ করেই এই পরিবহনগুলো রাস্তায় চলাফেরা করছে বলেও জানিয়েছেন একটি বিশ্বস্থ সুত্র। এই সিন্ডিকেটের কবলে পড়া একজন রোগীর স্বজন জানান,মেহেরপুর থেকে আমার একজন মুমূর্ষু রোগীকে জরুরী চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এসেছিলাম। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়। আমরা যেই অ্যাম্বুলেন্স মেহেরপুর থেকে নিয়ে এসেছিলাম সেই অ্যাম্বুলেন্স নিয়ে রাজশাহী যেতে চাইলে কুষ্টিয়ার এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট আমাদের যেতে দেয়নি। তারা তাদের দেওয়া অ্যাম্বুলেন্স নিয়ে রাজশাহী যেতে বলে এবং আমাদের মেহেরপুরের অ্যাম্বুলেন্সের চাওয়া ভাড়ার চাইতেও অতিরিক্ত ভাড়া নিয়ে তারা আমাদের রাজশাহী পৌছে দেন। আমরা গরীব মানুষ আমাদের সাথে এমন আচরন করা তাদের ঠিক হয়নি। আমার মত আরও অনেকেই এমন প্রতারনার শিকার যাতে না হয় আমি প্রশাসনের নিকট তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। এছাড়া আরও জানা যায়, কোন রুগী অ্যাম্বুলেন্স করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যেও যদি মারা যায়।সেই মরা নিয়ে অ্যাম্বুলেন্স হাসপাতালে ডাক্তার দেখিয়ে মৃত্যু সার্টিফিকেট নেওয়ার জন্য যদি আসে তখনও এই সিন্ডিকেট এখানে বানিজ্য করার জন্য লাশ নিয়ে আসা অ্যাম্বুলেন্সে যেতে দেয়না। লাশ আসবে এক অ্যাম্বুলেন্স আর লাশ নিয়ে বাড়ি নিয়ে যেতে হবে এই সিন্ডিকেটের মধ্যে থেকে নেওয়া একটি গাড়িতে। শুধু তাই নয় কয়েকটি অ্যাম্বুলেন্স সব সময় হাসপাতালের ভিতরেই রেখে দেয় এই সিন্ডিকেটের সদস্যরা। যদিও হাসপাতাল কতৃপক্ষ এই অ্যাম্বুলেন্স গুলো হাসপাতালের গেটের বাইরে রাখার জন্য বারবার সতর্ক বার্তা জানিয়েছেন। এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার পালের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই রকম অনেক অভিযোগ আমার কাছে আসার পরে আমি অ্যাম্বুলেন্স মালিকদের কাছে চিঠি প্রেরন করেছিলাম। তাদেরকে সতর্ক করা হয়েছে। তারপরেও যদি তারা এভাবেই কাজ চালিয়ে যায় তাহলে আগামী রবিবার কুষ্টিয়া জেলা প্রশাসকের মাসিক আইনশৃংখলা কমিটির মিটিংয়ে তুলে ধরবো। প্রশাসনকেও জানানো হয়েছে। তারা এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST