admin
৩১ জানুয়ারী ২০২৩, ২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত এবং অপর আরেক ছাত্রী আহত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল জব্দ ও নয়ন নামের চালককে আটক করেছে পুলিশ। নিহত হয়েছে নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকার সোহানের মেয়ে সামিয়া আক্তার সোহাগী (৯)। সে চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো। প্রত্যক্ষদর্শী চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা রানী সরকার জানান, বিদ্যালয়টি কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হওয়ায় প্রতিদিন তারা কোমলমতি শিশুদের নিজেরা সড়ক পারাপারে সহযোগিতা করেন। সোমবার বেলা ১২ টার দিকে প্রথম শিফট এর স্কুল ছুটির পর প্রতিদিনের মতো তিনি ও মিঠুন নামের একজন এলাকাবাসী শিশুদের সড়ক পারাপার করার সময় প্রচন্ড গতি সম্পন্ন কুমারখালী মুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দিলে সামিয়া আক্তার সোহাগী ঘটনাস্থলে নিহত হয়। এবং আরেক ছাত্রী হালিমা আক্তার মুন্নি গুরুতর আহত হলে তাকে ও মোটরসাইকেল চালককে আহত অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সড়কে স্প্রিডব্রেকার ও চালককের বিচারের দাবিতে বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখলে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি। কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন জানান, মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ছাত্রী নিহত ও আরেকজন আহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মোটরসাইকেল জব্দ ও চালক পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১০

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১১

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১২

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৩

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৪

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৫

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৬

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৭

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৮

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৯

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

২০

Design & Developed by BD IT HOST