কুষ্টিয়ায় সুলতান খন্দকারের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১২ ফেব্রুয়ারী ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় সুলতান খন্দকারের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধিঃ পূর্ব বিরোধের জের এবং টাকা ছিনিয়ে নিতে বাঁধা দিলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর গ্রামের সুলতান খন্দকার নামে এক গাড়ী ব্যবসায়ী। এই ঘটনায় গত চারদিনেও মামলার মূল আসামী গ্রেপ্তার না হওয়ায়, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১২ ফেব্রুয়ারী-২৩) দুপুর বারোটার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর এলাকা থেকে কয়েক হাজার এলাকাবাসী বিক্ষোভ মিছিল সহকারে মিরপুর বাজারে এসে মানববন্ধনে মিলিত হয়। এসময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর সহ সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা চারদিনেও মামলার মূল আসামী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।একই সাথে আসামীদের দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের দাবি করেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হল, সামনের দিনে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম দেন বক্তারা। উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে গাড়ী ব্যাবসায়ী সুলতানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সুলতানের প্রতিপক্ষ প্রতিবেশি শাহিন আলী এবং তার সহযোগীরা। এসময় সুলতানের কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নিতে গেলে বাঁধা দেয় সুলতান, এতে আরো ক্ষিপ্ত হয়ে সুলতানের পেটে ছুরিকাঘাত করে শাহিন। গুরুতর আহত অবস্থায় সুলতানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে সুলতানের মৃত্যু হয়। নিহত সুলতান খন্দকার কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোশারফপুর গ্রামের খন্দকার আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১১

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১২

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৩

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৪

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৫

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৬

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৭

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৯

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

২০

Design & Developed by BD IT HOST