অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ জুলাই ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ, ১৭ জুলাই: ময়মনসিংহে পৃথক অভিযানে অপহরণ মামলার দুই মূলহোতাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। একই সঙ্গে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৪ জানায়, ভুক্তভোগী মনির হোসেন (৩৫) ফুলবাড়িয়া উপজেলার বৈলাজান এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তার পরিচিত শামছুদ্দিন (৩৮) তার কাছ থেকে ১১ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা পরিশোধ করতে না পেরে গত ১১ জুলাই মনিরকে আকুয়া বাইপাস এলাকায় ডেকে সিএনজিযোগে চরগোবীন্দপুরের একটি মৎস্য খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হাত-পা বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতার অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১৪ সদর কোম্পানি অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আকুয়া বাইপাস এলাকা থেকে অপহরণ মামলার দুই মূল অভিযুক্ত মুরাদ হোসেন (৩০) ও ফজর আলীকে (২৬) গ্রেফতার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুরাদ হোসেনের মৎস্য খামারে অভিযান চালিয়ে অপহৃত মনির হোসেনকে জীবিতর উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা বাইপাস এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাজিম উদ্দিন (৪৫)-কে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST