নিউজ এডিটর
৬ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহঝিনাইদহের কোটচাঁদপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে প্রায় ১১ মাস দায়িত্ব পালন করে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন মোঃ সোহেল রানা। সোমবার তিনি খুলনার ডুমুরিয়া উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করেন।মোঃ সোহেল রানা ২৫ সালের ২৯ অক্টোবর কোটচাঁদপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।দায়িত্ব পালনকালে তিনি নিয়মিত ভূমি সেবা কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, মাদকবিরোধী অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ছিলেন। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও তিনি ভূমিকা রাখেন।বিশেষ করে মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কারণে স্থানীয় পর্যায়ে তার কর্মতৎপরতা দৃশ্যমান ছিল। একই সঙ্গে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং দ্রুততার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা তাকে সেবাপ্রত্যাশীদের কাছে গ্রহণযোগ্য করে তোলে।কর্মকর্তার হঠাৎ বদলির আদেশ আসায় কোটচাঁদপুরে তার দায়িত্ব পালনের অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর সোমবার তিনি খুলনার ডুমুরিয়ায় পরবর্তী কর্মস্থলে যোগদান করেন।তার বদলির খবরে কোটচাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একদিকে যেমন নতুন কর্মস্থলের জন্য শুভকামনা, অন্যদিকে তেমনি একজন কর্মঠ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তাকে হারানোর আক্ষেপ দেখা গেছে।স্থানীয়দের প্রত্যাশা, কোটচাঁদপুরে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন কর্মস্থল ডুমুরিয়ায় মোঃ সোহেল রানা জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।বিদায়বেলায় কোটচাঁদপুরবাসীর পক্ষ থেকে তার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও নতুন কর্মস্থলের সফলতার প্রত্যাশা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST