নিউজ এডিটর
২৬ নভেম্বর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে বনবিভাগের অভিযানে ট্রাক ভর্তি অবৈধ কাঠ (লাকড়ি) জব্দ

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তার আওতায় অবৈধ কাঠ (লাকড়ি)সহ কয়েকটি ট্রাক আটক করেছে টাঙ্গাইল বন বিভাগ।গতকাল ভোর রাতে ঘাটাইল উপজেলার সাগরদিঘী বিট অফিসের আওতাধীন এসব অবৈধ কাঠ(লাকড়ি) আটক করেন ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গারোবাজার ও সাগরদিঘী এলাকা থেকে বিপুল পরিমাণ কয়েকটি ট্রাক ভর্তি অবৈধ কাঠ (লাকড়ি) পরিবহনের সময় আটক করে বন বিভাগ।ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার রাতে অবৈধ এসব কাঠ (লাকড়ি) পরিবহনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোন প্রকার ট্রানজিট পারমিশন না থাকায় পাচঁটি ট্রাক ভর্তি কাঠ উদ্ধার করে সাগরদিঘী বিট কার্যালয়ে আনা হয়েছে। আটক করার সময় গাড়ীতে কোন প্রকার অনুমতি কাগজ যেমন ট্রানজিশন পার্মিট বা সার্টিফিকেট অর্গানাইজিং ছিলো না। শুনেছি লাকড়ির মালিক (ব্যবসায়ীরা) টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও স্যারের নিকট অনুমোদনপত্র আনতে গিয়েছেন। অনুমোদন কপি (টিপি) পেলে আটককৃত অবৈধ লাকড়িসহ ট্রাক ছেড়ে দেওয়া হবে।এ বিষয়ে টাঙ্গাইল বন বিভাগের কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম জানান, যেহেতু আটক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, তিনিই ব্যবস্থা নিবেন। তবে আটককৃত মালামালের ক্ষেত্রে কোন প্রকার ট্রানজিট পারমিশন বা অনুমোদন প্রদান করা হবে না। বন বিভাগের আইন অনুযায়ী মালামাল লোড করার পূর্বেই টিপি গ্রহণ করতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST