জামালপুরে মহান মে দিবস উদযাপিত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১ মে ২০২৩, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে মহান মে দিবস উদযাপিত

জামালপুর প্রতিনিধি

জামালপুরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মহান মে দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

মে দিবস উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও গণসঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়।
সোমবার (১ মে) সকালে শহরের মালগুদাম রোডে জেলা প্রশাসনের আয়োজনে শ্রমিক, সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)জাকির হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর কলকারখানা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ।
এদিকে সকালে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহীকমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কালিঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১০

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১১

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৪

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৬

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৭

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৮

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৯

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

২০

Design & Developed by BD IT HOST