নিউজ এডিটর
১৭ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাকা নিজের কাছে রাখুন সোশ্যাল মিডিয়ায় সালমার স্টাটাস

বিনোদন ডেস্কঃ ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। পেশাগত কাজের খবর জানাতে সোশ্যাল মিডিয়ায় যেমন সক্রিয় তেমনই ব্যক্তিগত নানা উপলব্ধি ও ভাবনার কথাও এ মাধ্যমে ভাগ করে নিয়ে থাকেন এই শিল্পী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া সালমার একটি পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ এতে অর্থ, সম্পর্ক ও স্বার্থপর মানুষ নিয়ে নিজের ভাবনার কথা অকপটে প্রকাশ করেছেন তিনি। পরামর্শ দিয়ে সালমা বলেন, নিজের টাকা-পয়সা নিজের কাছে রাখুন এবং কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না। নিজের স্বার্থ হাসিল করে আপনাকে চিনবে না এবং সমাজে এমন মানুষের অভাব নেই। তিনি আরও যোগ করেন, মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না এবং আল্লাহ দশগুণ বাড়িয়ে দেন। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা জানিয়ে সালমা বলেন, মনে রাখতে হবে বংশ একটা বড় বিষয়। সব মানুষ যেমন মানুষ নয়, ঠিক হাতের পাঁচটি আঙুলও সমান নয়। নিজের ছোট জীবনে অনেক কিছুই শিখেছেন জানিয়ে তিনি প্রিয় মানুষদের ভেবেচিন্তে কাজ করার পরামর্শ দেন। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ জন্ম নেয় অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে এবং সমাজে বিশাল কিছু অর্জনের ভাব প্রকাশ করতে। সালমা তার স্ট্যাটাসটি কাকে উদ্দেশ করে দিয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেননি। তবে সম্প্রতি ভেঙে গেছে মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার। গত ৩০ ডিসেম্বর রাতে সালমার স্বামী সানাউল্লাহ নূরে সাগর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে এই বিচ্ছেদের জের ধরেই আক্ষেপ থেকে কথাগুলো লিখেছেন এই শিল্পী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১০

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১১

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১২

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৩

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৪

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১৭

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১৮

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৯

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

২০

Design & Developed by BD IT HOST