নিউজ এডিটর
৩১ মে ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন,অল্পের জন্য রক্ষা পেল ১২ জন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী সুলতান নামে এক হাউসবোটে আকস্মিক আগুন লেগে ছাড়খার হয়ে গেছে। হাউসবোটে থাকা ১২ পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার ৩০ মে রাত সাড়ে ৮ টার দিকে পর্যটন স্পট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী) সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে রাত ৯ টার দিকে সুলতান হাউসবোটের স্টাফ মো. ইব্রাহিম খলিল জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২জন পর্যটক নিয়ে হাউসবোট যোগে প্রথমে তারা টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওয়ারে আসেন। এখান থেকে বিকালে নিলাদ্রী লেকে এসে পুটিয়া গ্রামের সামনের নদীতে হাউসবোট নোঙ্গর করেন। এসময় পর্যটকরা যার যার কেবিনের ভিতরে ছিলেন আর তারা রাতের খাবারের ব্যবস্থা করছিলেন। হাউস বোর্ডে জেনেরেটর চালানো ছিল। কেবিনের একজন তার মোবাইল ফোন চার্জের মাল্টিতে লাগানোর মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভাতে, কিন্তু তারা পারছিলেন না, আগুন বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। পরে সঙ্গে থাকা অন্য একটি পর্যটকবাহী নৌকাতে তাদের পর্যটকদের দ্রুত তুলে দিয়ে কোনো রকম জীবন রক্ষা করেন। তিনি আরও বলেন, চোখের সামনেই পুরো হাউসবোট দাউ দাউ করে জ্বলছিল তখন তাদের কিছুই করার ছিল না।লেদারবন্দ গ্রামের ফেরদৌস আলম বলেন, হঠাৎ বাড়ি থেকে চিৎকার শুনে বিন্দারবন্দ, পুটিয়া ও লেদারবন্দ গ্রামের লোকজন ছোট নৌকা যোগে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের রক্ষা করেছেন, না হলে আগুনে পুড়ে অথবা পানিতে ডুবে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। নৌকার মাঝি ও পর্যটকরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ সময় তাহিরপুর থানার (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, হাউসবোটে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। তিনি বলেন, হাউসবোট পুড়ে গেলেও পর্যটক সহ নৌকার মাঝিরা অক্ষত আছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

২

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৪

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৬

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৭

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৮

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৯

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১০

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১১

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১২

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৩

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৪

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৬

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৭

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৮

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৯

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

২০

Design & Developed by BD IT HOST