নিউজ এডিটর
৭ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তামিমের ঝড়ে উড়ে গেলো রাজশাহী

স্পোর্টস ডেস্কঃ মিরপুরে আগের দুই ম্যাচে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তামিম ইকবাল। তবে ভেন্যু পরিবর্তনের মাধ্যমেই যেন গর্জে তার ব্যাট। সিলেটে গিয়ে স্বরূপে ফিরেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। তাতে দলও পেয়েছে দারুণ এক জয়। দুর্বার রাজশাহীকে ফের হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তামিমের দল। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে রাজশাহী। জবাবে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল। প্রায় সাত মাস বিরতির পর কিছুদিন আগে জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম। চার ম্যাচ খেলে দুটি ফিফটি আদায় করেন, যেখানে রয়েছে একটি ৯১ রানের ইনিংস। এরপর বিপিএলের ম্যাচে মিরপুরে খুব একটা সুবিধা না করতে পারলেও সিলেটে ঠিকই জ্বলে উঠলেন তিনি। খেলেন হার না মানা ৮৬ রানের ইনিংস। ৪৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১টি চার ও ৩টি ছক্কায়। আগের দুই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেছিলেন তামিম। দুই ম্যাচেই ব্যর্থ হওয়ায় এদিন শান্তকে বাদ একাদশ সাজায় দলটি। তামিমের সঙ্গে এদিন ওপেনিংয়ে নামেন উইকেটরক্ষক-ব্যাটার প্রিতম কুমার। তবে ব্যর্থ হয়েছেন তিনিও। মোহর শেখ অন্তরের বলে বোল্ড হয়ে যান তিনি। কাইল মেয়ার্স অবশ্য কিছুটা সঙ্গ দিয়েছেন তামিমকে। দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন এ দুই ব্যাটার। ব্যক্তিগত ২৪ রানে মেয়ার্সের বিদায়ের পর তামিমের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়। তাতে জয়ের ভিত পেয়ে যায় দলটি। এরপর মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তামিম। ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মুশফিক। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর প্রায় সব ব্যাটারই সেট হয়েছিলেন। তবে ইনিংস সে অর্থে লম্বা করতে পারেননি কেউই। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু বল খেলেছেন ৩৫টি। মূলত তার ধীর গতির ইনিংসই পিছিয়ে দেয় রাজশাহীকে। তাতে স্কোরবোর্ডে সন্তোষজনক পুঁজি মিলেনি দলটির। তরুণ ব্যাটার জিসান আলম ২৭ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৮ রান। ইয়াসির আলী খেলেছেন ২৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানের ইনিংস। এছাড়া ২২ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। বরিশালের পক্ষে ২০ রানের খরচায় ২টি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১০

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১১

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১২

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৩

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৪

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৫

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৬

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৭

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৮

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৯

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

২০

Design & Developed by BD IT HOST