দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি - দৈনিক অভিযোগ বার্তা    
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

রাজশাহীর দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের পানবরজ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক সেলিম শেখ (৪৩)।

সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী কৃষক সেলিম দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রবিবার গভীর রাতে দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর (উত্তরপাড়া) এলাকায় আফজালের বাড়ির পাশের বিলে অবস্থিত তার ১৫ শতক জমির পানবরজ ভেঙে নেওয়া হয়। একই সঙ্গে পানবরজের চারপাশের টানার দড়িসহ সব দড়ি কেটে দেওয়ায় পুরো পানবরজটি মাটিতে পড়ে যায়। পরদিন সকালে স্থানীয় বাসিন্দা ফারুক শেখ তার পানবরজে যাওয়ার পথে বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে তাকে জানালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানবরজ ভাঙচুরের দৃশ্য দেখেন।

ভুক্তভোগী সেলিম শেখ বলেন,পানবরজ ধ্বংসের ফলে তার আনুমানিক ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনার পরে অভিযুক্তরা প্রাননাশের হুমকি-ধামকি দিচ্ছে। তিনি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ দায়ের করেছেন।

এদিকে অভিযুক্ত মমিন শেখ অভিযোগ অস্বীকার না করে দাবি করেন, জমিটি দীর্ঘদিন ধরে তার দখলে ছিল। তিনি বলেন, ‘সেলিমকে লিজ দেওয়া হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পর তাকে জমি ছেড়ে দিতে বলা হয়। এরপর আমরা কয়েকজন গিয়ে ভোর রাতে পানবরজ ভেঙে ফেলেছি।’

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

১০

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

১১

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

১২

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১৩

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১৪

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১৫

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৬

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১৭

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১৮

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১৯

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

২০

Design & Developed by BD IT HOST