দোয়ারাবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে খুন, দাফন সম্পন্ন । - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৫ এপ্রিল ২০২৩, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে খুন, দাফন সম্পন্ন ।

দোয়ারাবাজার প্রতিনিধি::

দোয়ারাবাজার উপজেলায প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাজুদ আলী (৪৫) পান-সুপারি ব্যবসায়ী খুন করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি বাজারে। তিনি মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি গ্রামের আগন্দি মিয়ার পুত্র।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১০ টায় কাটাখালি বাজারের কাপড় ব্যাবসায়ী একই ইউনিয়নের ইদনপুর গ্রামের মবশর আলীর পুত্র সেলিম আহমদ ও তাজুদ আলীর মধ্যে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় এবং দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সেলিম ও তার আপন বোনজামাই সুরমা ইউনিয়নের কদমতলি গ্রামের সোহেল মিয়া ও জুয়েল মিয়া ব্যবসায়ী তাজুদ আলীর উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে তাজুদ আলী রক্তাক্ত জখমী হয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাজুদ আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী তাজুদ আলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার বিকেলে পোস্টমর্টেম শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে। নিহতের অসহায় পরিবারে চলছে এখন শোকের মাতম।

 

দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তাজুদ আলীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST