নিউজ এডিটর
২৯ জুলাই ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় পুরুষাঙ্গ কেটে দেয়ার মামলায় এক মেয়ে শিশুকে পাঁচ বছর আটকাদেশ

নওগাঁ প্রতিনিধিঃনওগাঁ জেলার পত্নীতলা থানার বাগমার গ্রামে ২০১৪ সালের এক চাঞ্চল্যকর ঘটনায় পুরুষাঙ্গ কেটে দেয়ার দায়ে একই গ্রামের এক মেয়ে শিশুকে পাঁচ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে নওগাঁ শিশু আদালত-২ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।বর্তমানে প্রাপ্তবয়স্ক ওই নারীকে (বর্তমান বয়স ২৬) জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে বাগমার গ্রামের রুপা (ছদ্মনাম), যিনি তখন ১৬ বছর বয়সী শিশু, তার শয়নঘরে একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে রাবিককে (বারিক নামেও পরিচিত) ডেকে নিয়ে যান এবং সেখানেই রাবিকের পুরুষাঙ্গের চার ভাগের তিন ভাগ কেটে ফেলা হয়, যার উদ্দেশ্য ছিল তাকে হত্যা নিশ্চিত করা।পরবর্তীতে রাবিকের পিতা পত্নীতলা থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্ত শিশুর বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।আদালত মামলাটির ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করে। মঙ্গলবার অভিযুক্ত ছন্দার উপস্থিতিতে রায় ঘোষণা করে বিচারক তাকে পাঁচ বছরের আটকাদেশ প্রদান করেন।যেহেতু বর্তমানে অভিযুক্ত নারী প্রাপ্তবয়স্ক, তাই তাকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।রাষ্ট্রপক্ষে বিশেষ কৌঁসুলি রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট আঃ আজিজ পিন্টু জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST