নওগাঁয় হত্যা মামলায় এক শিশুকে দশ বছর আটকাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ জুলাই ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় হত্যা মামলায় এক শিশুকে দশ বছর আটকাদেশ

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার সাপাহার থানার পিছলডাঙ্গা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে আছাড় মেরে হত্যার দায়ে সুমন (ছদ্মনাম), নামে ১৬ বছর বয়সী এক শিশুকে দশ বছর আটকাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নওগাঁ শিশু আদালত-২ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

বর্তমানে ২৭ বছর বয়সী এই অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৭ জুন বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলার সাপাহার থানার বিদ্যানন্দী গ্রামের বিননকান্দেরা মাঠে পাওনা টাকা নিয়ে ঝগড়ায় জড়ান কুদরত আলী ও সুমন।

ঝগড়ার এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে কুদরতকে পাজাকোলা করে আছাড় মেরে ফেলে। এতে কুদরত মারাত্মক আহত হন।তাকে দ্রুত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুদরতকে মৃত ঘোষণা করেন।

মৃত কুদরতের পিতা মোজাফ্ফর সাপাহার থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালত মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সকল প্রমাণ-সাক্ষ্যের ভিত্তিতে বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন এবং আজ অভিযুক্ত সুমনের উপস্থিতিতে দশ বছরের আটকাদেশের রায় প্রদান করেন।যেহেতু বর্তমানে সুমনের বয়স ২৭, তাই তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি রেজাউল করিম। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময়আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানিয়েছেন,তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST