প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে- হাসনাত আবদুল্লাহ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে- হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে বলে অভিযোগ জানিয়ে তিনি বলেন, প্রশাসনের দ্বিচারিতামূলক আচরণে নিরপেক্ষ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব—তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ জানান, নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, তা নিয়ে তিনি সন্দিহান। পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকার পরও একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, ওই প্রার্থী বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করলেও তা পরিশোধ করেননি। এসব তথ্য তিনি গোপন করেছেন। একই সঙ্গে হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়টিও তিনি গোপন রেখেছেন, যা ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, নির্বাচনী বিধিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কোনো প্রার্থী যদি চাহিদা অনুযায়ী ব্যক্তিগত তথ্য গোপন করেন, তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবী কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। এ সময় উভয়পক্ষের মধ্যে অন্তত আধঘণ্টা ধরে বাগবিতণ্ডা হয়। পরে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে নিয়ম অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দাখিলের পরামর্শ দেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান উভয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST