News Editor
২৭ এপ্রিল ২০২৩, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দোবস্তের ভূমি জবরদখ করে হাওড়ে পুকুর, প্রশাসন নীরব সাবেক ইউপি সদস্য তাজিরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: অসহায় ভূমিহীনদের বন্দোবস্তের জায়গা, সরকারি ভূমিসহ হাওড়ের প্রায় ১০ একর ভূমিজুড়ে পুকুর খনন করলেন সাবেক ইউপি সদস্য উপজেলা শ্রমিক লীগের সভাপতি দাবিদার তাজির উদ্দিন। তিনি উপজেলার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত ওয়াহিদ বকসের পুত্র। অনুসন্ধানে স্থানীয় সূত্রে তার সম্পর্কে বেরিয়ে আসে অনেক গোপন তথ্য। কথিত আছে, যে দল যখন ক্ষমতায় আসে তিনি তখন ওই দলের এমপিসহ নেতাকর্মীদের ঘা ঘেষে চলেন। তোষামোদ করে অল্প দিনেই হয়ে যান উপজেলার বড় নেতা। হাওড় উন্নয়নসহ, বিল-ঝিল সবই থাকে তিনি ও তার আত্মীয় স্বজনের দখলে। ১৯৯১ সালে ছাতক-দোয়ারাবাজার আসনে অ্যাড. আব্দুল মজিদ মাস্টার জাতীয় পার্টির এমপি থাকাকালে তিনি ছিলেন জাপা’র বড় নেতা। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের আমলে স্বর্ণের ধানের ছড়া উপহার দিয়ে স্থানীয় সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের হাতধরে তিনি বিএনপিতে যোগদান করেন। আ’লীগ ক্ষমতায় এলে ফের তিনি আ’লীগে যোগ দিয়ে হয়ে উঠেন উপজেলার বড় নেতা। টাকায় কিনেন পদপদবী। এদিকে সম্প্রতি এলাকার ভূমিহীনদের সরকারি বন্দোবস্তের জায়গা জবরদখল করে পুকুর নির্মাণসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র বৃহষ্পতিবার (২৭ এপ্রিল ২০২৩) দুপুরে এলাকার সর্বস্তরের অসহায় নারী ও পুরুষ তার বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচি পালন করছেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, তাজির উদ্দিন মেম্বার অসহায় মানুষের বন্দোবস্তের ভূমি জবরদখলসহ তার অত্যচারে অতিষ্ঠ। তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে এতদিন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার মিলেনি। তিনি বন্দোবস্তের জায়গা জমি জবরদখল করে পাউবোর ৩৮ নম্বর ফসল রক্ষা বাঁধের ওপর পুকুরের পাড় নির্মাণ করে পাড় হিসেবে ব্যবহার করেছেন। এলাকার লোকজন আরও বলেন, উপজেলা শ্রমিক লীগের বড়ো নেতা হিসেবে দাবি করে সাবেক ওই ইউপি সদস্য ভূমি দখলসহ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন।গুচ্ছ গ্রামের বাসিন্দাসহ বড়বন্দ গ্রামের অসহায় জেলেদের ভয়ভীতি দেখিয়ে সরকারি বন্দোবস্তের ভূমি জবর দখল করে হাওড়ে পুকুর খনন করেছেন। সরকার দলের নেতাকর্মীদের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তাজির উদ্দিন। স্থানীয়রা বলেন, তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে নামে বেনামে ভাই ভাই, ভাতিজাকে পিআইসি’র সভাপতি, সেক্রেটারি করাসহ প্রতিবছর একাধিক ফসল রক্ষা বাঁধের কাজ তিনি নিজেই করেন। অপর দিকে গত বছর বঙ্গবন্ধু জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ও জমির ঠিকাদারি নিজেই করেন। শুধু বড়বন্দ, পরমেশ্বরী পুর গ্রামে প্রায় দেড় শতাধিক ঘর থেকে প্রতি ঘরে ৪০/৫০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন বল অভিযোগ রয়েছে। মাত্র কয়েক বছরে তিনি আঙুল ফুলে হয়ে ওঠেছেন কলাগাছ। অল্প দিনেই হয়েছেন কোটি কোটি টাকার মালিক। চলতি বছর প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মানে অলিখিত ঠিকাদারি নিয়েছিলেন তাজির উদ্দিন। বহুল আলোচিত আজমপুর সুরমা তীরে ৯০ টি ঘর নির্মাণ কাজের শুরুতে তিনি রাতের আধাঁরে ৩৮টি ঘরে রডবিহীন গ্রেটভিম ঢালাই দিলে গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ওই রাতেই ৭টি ঘর ভেঙে দেন। পরবর্তীতে তার নিযুক্ত শ্রমিকদের মাধ্যমে রাতের আধাঁরে ইটের খোয়া, রড, টিন, স্টিলের দরজা ইত্যাদি নিয়ে যাওয়ার সময় পুলিশ তার আত্মীয় স্বজনের বাড়ি থেকে এগুলো আটক করে। অভিযোগ পাওয়াগেছে, এসব কারণে ঝড়-ঝাপটা আসলেই টাকা বিলিয়ে সব সমাধান করে ফেলেন তাজির উদ্দিন। স্থানীয়দের ভাষ্যমতে, মাছ বিক্রেতা তাজির উদ্দিন হয়েছিলেন ইউপি সদস্য তারপর কোটি কোটি টাকার মালিক। ইতোমধ্যে সুনামগঞ্জ শহরে কোটি টাকার জমি, হত্যা মামলার আসামীর পরিবারের মামলা মীমাংসা করার কথা বলে উপজেলা সদরে প্রায় অর্ধ কোটি টাকার ভূমির তার নামে লিখে নেন। পরবর্তীতে মামলার মীমাংসা না হওয়ায় জটিলতা দেখা দেয়। স্থানীয়রা বলেন, তাজির উদ্দিনের বিরুদ্ধে কেউ কিছু বললেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তার আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় গত দুই বছর পূর্বে এক ইউপি চেয়ারম্যানসহ এলাকার অসহায় দরিদ্র মানুষের ওপর চালিয়েছেন অকথ্য নির্যাতন। স্থানীয়রা কান্নায় ভেঙে পড়ে বলেন, তার অত্যচার থেকে আমরা বাঁচতে চাই। আমাদের জমি ফেরত চাই। মানববন্ধনে বড়বন্দ গ্রামের বিধবা রাবিয়া বেগম বলেন, আমার বন্দোবস্তের ৫ কেদার জমি জোরপূর্বক পুকুরের ভেতর দখল করে নিয়েছেন তাজির উদ্দিন মেম্বার। এ নিয়ে কথা বলায় তিনি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিবেন এবং প্রাণে মারার হুমকি দেন। সে এলাকায় প্রভাবশালী হওয়ায় সবাই তার ভয়ে কিছু বলার সাহস পায় না। কেনু মিয়া বলেন, জোরপূর্বক আমার ২ কেদার জমি পুকুরে ডুকিয়েছেন। একই ভাবে তমিজুল ইসলামের ২ আড়াই কেদার, কালামিয়ার ৩ কেদার, শহিদ মিয়ার ২ কেদার, খলিল মিয়ার সাড়ে তিন কেদার, দিনু মিয়ার ৫ কেদার, ময়না মিয়ার ৪ কেদার, খছরু মিয়ার ৪ কেদারসহ অসংখ্য লোকজনের জমি জবরদখল করেছেন। এব্যাপারে সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিন (০১৭২৬৭০০০১৫) বলেন, এসব ব্যাপারে মোবাইলে কথা বলা যাবে না, সামনাসামনি কথা বলবো। আপনারা আসেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়বন্দ গ্রামের খলিল মিয়া, শহিদ মিয়া, কেনু মিয়া, দিনাই মিয়া, ফিরোজা বেগম, আনোয়ারা বেগম, খছরু মিয়া, রবিউল, লায়েক মিয়া, তমিজুল ইসলাম, রুহুল আমিন, ফজিলতুন নেছা, রাবিয়া খাতুন, সামেদ মিয়া, খরফুন প্রমুখ। ##
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১১

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৩

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৪

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৫

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৬

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৭

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৮

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৯

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

২০

Design & Developed by BD IT HOST