News Editor
৮ মে ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় বাসায় বসে নকল সরবরাহ করায় দশ শিক্ষক আটক

বরগুনা প্রতিনিধি:- মোঃ সরোয়ার বরগুনায় নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদরাসার ৪ শিক্ষক ও তাদের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়েছে। রোববার (৭ মে) তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা হারুন অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেছেন। কেন্দ্র সচিবসহ তাদের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করা হবে বলে নিশ্চিত করেছেন ইউএনও সিফাত আনোয়ার তুমপা। এছাড়া আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের সহযোগিতার অভিযোগে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদরাসা কেন্দ্রে গত ৩০ এপ্রিল দাখিল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু থেকে মাদরাসার কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ অসদুপায় পরীক্ষা চালিয়ে আসছেন এমন অভিযোগ শিক্ষকদের। স্থানীয়রা জানায়, আজকে ছিল গণিত পরীক্ষা। ওই পরীক্ষায় তিনি (কেন্দ্র সচিব) তার মাদরাসা সংলগ্ন বাসায় গণিতের প্রশ্ন সরবরাহ করে শিক্ষক দিয়ে সমাধান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা কেন্দ্র সচিব তালতলী ছালেহিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদের বাসায় অভিযান চালায়। এ সময় নকল সরবরাহের সাথে জড়িত থাকার অভিযোগ কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদরাসার শিক্ষক মো. নাজমুল হাসান ও শিক্ষিকা মোসা. ফাহিমা আক্তার, বালিয়াতলী দাখিল মাদরাসার শিক্ষক মো. জামাল উদ্দিন, মো. মনোয়ার হোসেন ও তাদের সহযোগী ইয়ামিন, সাফামনি, ফজিলা, মো. ওবায়দুল, মো. কামাল ও শাহ নেওয়াজকে আটক করা হয়েছে। পরে তাদের তালতলী থানায় সোপর্দ করা হয়। তালতলী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ইউএনও পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে ৪ শিক্ষকসহ ১০ জনকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আমতলী উপজেলার বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহে সহযোগিতার অভিযোগে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষকরা হলেন, মাহমুদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. ফরিদুল ইসলাম, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আফরোজা আকতার, গুলিশাখালী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. খাইরুজ্জামান, পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির, উত্তর টেপুড়া এলাহিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. রুহুল আমিন, রহমতপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, তক্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মো. আব্দুল কারিম ও মাহমুদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম। তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব মো. হারুন অর রশিদের বাসায় অভিযান চালিয়ে নকল সরবরাহের সাথে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশে হস্তান্তর করা হয়। এছাড়া কেন্দ্র সচিব মাওলানা হারুন অর রশিদসহ আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের অভিযোগে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১১

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৩

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৪

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৫

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৬

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৭

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৮

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৯

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

২০

Design & Developed by BD IT HOST